নারী কেলেঙ্কারির পর বরখাস্ত, এবার ক্রয় পরিচালকের দায়িত্বে সেই আরিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে এবার ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ থেকে এ বিষয়ে দপ্তর আদেশে জারি করা হয়।

এতে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ বরখাস্ত

এর আগে, গত ২৩ জুন বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারির কারণে বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে (আরিফ হাসনাত) সাময়িক বরখাস্ত করা হয়।

তখন জারি করা আদেশে বলা হয়েছিল, তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপের কারণে কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই সময়ে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালকের (বন্দর ও পরিবহন বিভাগ) দায়িত্ব পালন করতে বলা হয়েছিল।

আরএমএম/এমএমকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.