শিরোপা ধরে রাখতে তিন পরিবর্তন নিয়ে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে সবচেয়ে বড় ভরসা বরাবরের মতোই অধিনায়ক লিওনেল মেসি। ফাইনালের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দেশ- ইতালি ও ব্রাজিল, টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পেরেছে। এবার সেই কীর্তিতে নাম লেখানোর সুযোগ আর্জেন্টিনার সামনে। তবে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর নতুন কোনো ইনজুরি সমস্যায় পড়েনি আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে বদলি নেমে কয়েকজন ফুটবলারের দারুণ পারফরম্যান্স স্কালোনির জন্য একাদশ নির্বাচনকে কঠিন করে তুলেছিল।

গোলবারের নিচে বরাবরের মতো আছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের জুটি ধরে রেখেছেন স্কালোনি। যদিও এই জুটিকে নিয়ে সমালোচনা করেছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল, তবুও কোচ তাদের ওপরই আস্থা রেখেছেন।

ডান প্রান্তে পরিবর্তন এনেছেন স্কালোনি। সেমিফাইনালে বদলি নেমে ভালো খেলায় নাহুয়েল মোলিনার জায়গা দখল করেছেন গঞ্জালো মন্তিয়েল। বাঁ প্রান্তে থাকছেন নিকোলাস তালিয়াফিকো, যিনি সাম্প্রতিক ম্যাচগুলোতে ফাকুন্দো মেদিনাকে পেছনে ফেলেই একাদশে জায়গা ধরে রেখেছেন।

মাঝমাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে থাকবেন রদ্রিগো ডি পল। আর দুই প্রান্তে খেলবেন নিকো গনসালেস ও ডি পলকে ঘিরে গড়া আক্রমণভাগের সহায়করা। সেমিফাইনালে সেরা একাদশে ছিলেন জিউলিয়ানো সিমিওনে। এবার তার পরিবর্তে আনা হয়েছে ডি পলকে। এছাড়াড়া লিয়ান্দ্রো পারেদেসের পরিবর্তে নেয়া হয়েছে নিকো গনসালেজকে।

সবচেয়ে বড় ভরসা অবশ্যই লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার স্পেনকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ফুটবলে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ হবে আরও একটি সোনালি অধ্যায়।

মেসির সঙ্গে আক্রমণভাগে থাকছেন হুলিয়ান আলভারেজ। পুরো টুর্নামেন্টজুড়ে এই জুটি আর্জেন্টিনার অন্যতম বড় শক্তি হয়ে উঠেছে। তাদের দিকেই তাকিয়ে থাকবে সমর্থকদের বড় প্রত্যাশা।

আর্জেন্টিনার একাদশ (৪-১-৩-২)

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; নিকো গনসালেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।

আইএইচএস/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.