আমিই সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিলাম

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়কার ক্যাবিনেটের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ক্যাবিনেট মিটিংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও আইসিটি অ্যাক্ট পরিবর্তন করে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার প্রস্তাব উঠেছিল, কিন্তু আপনারা তো পাস করেননি! পরে শাহবাগ আন্দোলন ও যমুনা ঘেরাওয়ের পর সেটি আদায় করতে হয়েছে। দলের পক্ষ থেকে আমিই সর্বপ্রথম দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক জনগুরুত্বপূর্ণ বিষয়ে (৬৮ বিধিতে) আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আরও পড়ুন

দুই শপথের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব  

‘জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন’ নামে জারি করা আদেশটিকে সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ নামে এই যে একটা আদেশ জারি করা হলো অবৈধভাবে কারও সঙ্গেই তো কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক সমঝোতা হয়নি। সেই আদেশটা ভয়েড অ্যাব ইনিশিও, সেটার করারই ইখতিয়ার প্রেসিডেন্টের ছিল না, নাই। সেই আদেশের ওপর আপনারা গণভোটের কথা বলেন। হ্যাঁ, গণভোট অবশ্যই জনগণের রায়কে আমরা সম্মান দিতে হবে। তার মধ্যে সাড়ে তিনখান প্রশ্নে আমরা একমত যেটা জুলাই জাতীয় সনদের সঙ্গে একমত আছে।

তিনি আরও বলেন, গণভোটের প্রস্তাব তো আমি করেছিলাম দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনে। কিসের ওপর ভিত্তি করে? এই জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই সেই প্রশ্নে আমরা একটা আইনগত ভিত্তি রচনা করি আসুন গণভোট দিই। সেখান থেকে তো আপনারা সরে গেলেন। আপনারা এই যমুনাতে অভ্যন্তরে এবং কিনারে বসে একটা কায়দা কানুন করে আদেশ জারি করালেন সেই কথা আমি আর এখানে বলতে চাই না মাননীয় স্পিকার।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, জনগণের রায়কে অবশ্যই সম্মান দিতে হবে। কিন্তু গণভোট কিসের ভিত্তিতে হবে? এটা তো আইনের ভিত্তিতে হতে হবে। কিন্তু যে আদেশের ভিত্তিতে এটি বলা হচ্ছে, সেটিই তো অবৈধ।

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

সংবিধান সংস্কার কমিটি থেকে বিরোধী দলের ওয়াকআউট করার সমালোচনা করে তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ভবিষ্যতে দেশে যেন কোনো ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, পার্লামেন্টারি ডিক্টেটরশিপ সৃষ্টি না হয়, সেজন্য সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চাই। কিন্তু আপনারা সহযোগিতা করলেন না, ওয়াকআউট করলেন।

তিনি আরও বলেন, কমিটিতে এখনো ৫টি আসন আপনাদের (বিরোধীদল) জন্য নির্ধারিত আছে। আপনারা যদি কখনো মনে করেন এই সংবিধান সংশোধনী কমিটিতে আসবেন, তবে গণতান্ত্রিক চর্চা হিসেবে অংশগ্রহণ করতে পারেন। আমরা সবসময় স্বাগত জানাবো।

আরও পড়ুন

সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ১৭ বছরের অবিরাম ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যার ত্যাগের সঙ্গে বাংলাদেশের কোনো রাজনৈতিক আন্দোলনের ত্যাগের তুলনা চলে না। সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়েছেন, শেষ পর্যন্ত আপসহীন থেকে কবরে শায়িত আছেন। তিনি সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। 

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের কৃতিত্ব নয়, বরং সাধারণ জনগণই এই অভ্যুত্থান সংঘটিত করেছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী প্রথম অধিবেশনেই শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতে অর্ডিন্যান্সকে আইনে পরিণত করা হয়েছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এমওএম/এমএমকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.