সকালের ম্যাচ দেখতে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের ভিড়

বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় তারা মুখোমুখি হবে আলজেরিয়ার।

এ ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত থেকেই জড়ো হতে শুরু করেছেন আর্জেন্টিনার শত শত সমর্থক। প্রিয় দলের খেলা বড় পর্দায় উপভোগ করতে মধ্যরাত থেকেই সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পাসের টিএসসির সামনে রাজু ভাস্কর্য এলাকায় এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে এবং হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার নিয়ে সমর্থকরা উচ্ছ্বাসে মেতে আছেন। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগেই তারা টিএসসি এলাকায় অবস্থান নিয়েছেন। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন প্রিয় দলের প্রতি সমর্থন জানাতে।

সমর্থকদের অনেকেই বাঁশি বাজিয়ে, স্লোগান দিয়ে ও আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল গান গেয়ে উৎসবের আমেজ তৈরি করেছেন। পুরো এলাকা যেন দলটির সমর্থকদের মিলনমেলায় পরিণত হয়েছে। শিশু থেকে শুরু করে বয়স্ক সমর্থকরাও এই আয়োজনের অংশ হয়েছেন।

আরও পড়ুন

মেসির শেষ বিশ্বকাপ মিশন, শিরোপা ধরে রাখতে কতটা প্রস্তুত আর্জেন্টিনা?

খেলা দেখতে আসা কয়েকজন সমর্থক জানান, আর্জেন্টিনার ম্যাচ মানেই তাদের জন্য আলাদা আবেগ। তাই ঘরে বসে না দেখে বন্ধু ও পরিবারের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করতেই তারা টিএসসিতে এসেছেন।

সমর্থক মারিয়া বলেন, ‘ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আজ পরিবারসহ খেলা দেখতে এসেছি। ম্যাচ তো সকাল ৭টায়। রাতে ঘুরাঘুরি করবো, পুরান ঢাকায় খাবো, তারপর খেলা দেখবো।’

আরেক সমর্থক সুজন বলেন, ‘আমি আর্জেন্টিনার বড় ফ্যান। একটা খেলাও মিস করি না। আমার বিশ্বাস এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।

এমন সমর্থকদের আগমনে টিএসসি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। সময় যত যাচ্ছে তত দর্শকের সংখ্যা বাড়ছে। সকাল ৭টায় ম্যাচ শুরুর অপেক্ষায় থাকা এই সমর্থকদের প্রত্যাশা, তাদের প্রিয় দল জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শক্তিশালীভাবে শুরু করবে।

এনএস/একিউএফ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.