ফুটবলের সব পথ যেন মিশে গেছে আজ মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে

বিশ্বকাপ মানেই আনন্দ, বিশ্বকাপ মানেই উত্তেজনা। বিশ্বকাপ মানেই ভরপুর আনন্দ আর উৎসব। প্রতি চারবছর পর এই উৎসবে শামিল হতে মুখিয়ে থাকে সারা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী মানুষ।

কাতার বিশ্বকাপে যে আমেজ আর উত্তেজনা তৈরি হয়েছিল, তার রেশ যেন এখনও কাটেনি। মেসির হাতে বিশ্বকাপ শিরোপা যেন এক স্বপ্নময় অনুভূতি। এখনও আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা সেই স্বপ্নময় অনুভূতি থেকে জেগে উঠেনি। এরই মধ্যে চার বছর ঘুরে চলে এলো ২৩তম বিশ্বকাপের জমজমাট আসর।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠছে আজ বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের। ২৩তম এই বিশ্বকাপের খেলায় আবারো ফুটবল দুনিয়া মেতে উঠবে ৪০দিনের উন্মাদনায়।

Mexico

৪৮ দলের বিশ্বকাপ, তিন দলের বিশ্বকাপ আয়োজন, সর্বোচ্চ ১০৪টি ম্যাচ, সবচেয়ে বেশি স্টেডিয়ামসহ বহু প্রথমের এই বিশ্বকাপে দ্বিতীয়বারের মত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে মেক্সিকো। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম আজ এক মহারণের সাক্ষী হতে চলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ভাগ্যই তাদেরকে এমন মুখোমুখি দাঁড় করিয়েছে।

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়াম। যেখানে বিশ্বকাপ উঁচু করে তুলে ধরেছিলেন ফুটবল বিশ্বে সর্বকালের দুই সেরা ফুটবলার পেলে এবং ম্যারাডোনা। ১৯৭০ সালে পেলে এবং ১৯৮৬ সালে ম্যারাডোনা।

এবার তৃতীয়বারের মত এই স্টেডিয়ামে আয়োজন হচ্ছে বিশ্বকাপের আসর। ফাইনাল এখানে অনুষ্ঠিত হবে না। তবে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক মেক্সিকো ও আফ্রিকান দেশ দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী ম্যাচ ও উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য সারা বিশ্বের মানুষ বুঁধ হয়ে আছে টিভির সামনে।

mexico

আর যারা সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখার জন্য মেক্সিকো শহরে হাজির হয়েছেন, তাদের স্রোত নেমেছে আজতেকা স্টেডিয়ামের দিকে। নানা রঙের জার্সি, ব্যানার-ফেস্টুন, মাথার ক্যাপ- নানা ভাবে সমর্থকরা হাজির হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী স্টেডিয়ামে।

আইএইচএস/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.