পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার হবে পিটি-প্যারেডে

অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বডি-ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছিল পুলিশের বিভিন্ন ইউনিটে। অপরাধ দমনে এ প্রযুক্তির প্রত্যাশিত ভূমিকা এখনো দৃশ্যমান হয়নি। এমন পরিস্থিতিতে অপরাধ দমনের উদ্দেশ্যে কেনা সেই ক্যামেরা এখন পুলিশের নিয়মিত পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশনা এসেছে।

৩ জুন পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পিটি-প্যারেড চলাকালে অনলাইন বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে কার্যক্রম নজরদারি করা হবে। এর মধ্য দিয়ে নিয়ন্ত্রণকক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা পিটি-প্যারেড সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনে তাৎক্ষণিক নির্দেশনাও দিতে পারবেন।

জেলা ও মহানগর ইউনিটগুলোকে বিদ্যমান ক্যামেরা থেকে অন্তত একটি করে ক্যামেরা পিটি-প্যারেডে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যামেরার নিরাপত্তা ও ব্যবহারে সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, অবহেলায় কোনো ক্যামেরা হারানো বা ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকেই দায়ী করা হবে। ৭ জুনের মধ্যে ক্যামেরার আইডি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য পাঠাতে বলা হয়েছে।

গত বছরের ১১ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য প্রায় ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, পুলিশের কাছে ১০ হাজার বডি-ওর্ন ক্যামেরা আছে। নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য আরও ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা কেনা হবে।

টিটি/এএমএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.