কর বাড়লে সমস্ত পণ্য ভোক্তার হাতের বাইরে চলে যাবে: আহসান খান চৌধুরী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর না বাড়ানোর অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

তিনি বলেছেন, ট্যাক্স (কর) বাড়লে ভোক্তার হাতের বাইরে সমস্ত পণ্য চলে যাবে। আমি হাতজোড় করে রিকোয়েস্ট (অনুরোধ) করছি, কোনো দ্রব্যের ওপর ট্যাক্স বাড়াবেন না।

সোমবার (১১ মে) রাতে রাজধানীর শেরাটন হোটেলে বণিক বার্তা আয়োজিত ‌‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণে পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বণিক বার্তার সম্পাদক দেওয়ান মাহমুদ হানিফের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা সংস্থার (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল।

আরও পড়ুন
আমদানি শুল্ক নয়, অর্থনীতির চালিকাশক্তি হতে হবে রপ্তানি: আহসান খান চৌধুরী

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেন, ‘ট্যাক্স বাড়লে ভোক্তার হাতের বাইরে সমস্ত পণ্য চলে যাবে। আমি হাতজোড় করে রিকোয়েস্ট করছি, কোনো দ্রব্যের ওপর ট্যাক্স বাড়াবেন না। বিকজ (কারণ) ট্যাক্স বাড়লে ফ্রিজের দাম বেড়ে যাবে, আর আমার ঝালমুড়ির দাম বিরূপভাবে বেড়ে যাবে।’

তিনি বলেন, ‘আপনি যদি কর স্থির রাখেন, আমাদের অর্থনীতি বড় হবে। আমাদের রপ্তানির জন্য যেটি বলবো- আমাদের ব্যবসা শিথিল করে দেন, সহজ করে দেন, বিদেশ থেকে যে বিনিয়োগকারীরা এসেছেন, তারা যেন স্বল্পমূল্যে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশে ব্যবসা করতে পারেন।’

এদিকে ঋণ সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যে শর্তগুলো দিচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য ‘সুইটেবল’ নয় বলে এ অনুষ্ঠানে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘সব জায়গায় আমরা একমত হচ্ছি না। অনেক জায়গায় দ্বিমত হচ্ছে, আইএমএফের সঙ্গে দ্বিমত হচ্ছে। কারণ আইএমএফ যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না।’

ইএইচটি/বিএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.