সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো মা-মেয়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা ও দুই বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। শুক্রবার (১৫মে) রাত প্রায় ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএমএ রেলগেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (৩২) এবং তার মেয়ে ইয়াসা।

জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় এক অজ্ঞাত শিশু তার মায়ের কোল থেকে পড়ে যায়। শিশুটিকে দ্রুত উদ্ধার করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারিন আক্তার। আর গুরুতর আহত অবস্থায় ইয়াসাকে প্রথমে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়।

নিহতের স্বজনদের থেকে জানা গেছে, কারিনা আক্তার স্বামী ও সন্তানকে নিয়ে ভাটিয়ারী এলাকার বিজয় সরণি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মেলায় ঘুরতে এসেছিলেন। মেলা থেকে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম মাঈন উদ্দিন/এনএইচআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.