প্রশিক্ষণের অভিজ্ঞতা সবার কাছে ছড়িয়ে দিন: চট্টগ্রামের জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারীদের উদ্দেশে বলেছেন, নিজে দক্ষ হওয়ার পাশাপাশি অন্যদেরও দক্ষ করে তুলতে হবে। কারণ দেশের সবচেয়ে বড় সম্পদ মানুষ এবং দক্ষ মানুষই পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

রোববার (১৭ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি’র তৃতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, সেই অভিজ্ঞতা ও দক্ষতা অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচির পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণও দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য মানুষকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তোলা।

তিনি বলেন, সরকার প্রশিক্ষণ ও উপকরণ দিতে পারে, তবে সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ব্যক্তিগত চেষ্টা ও আন্তরিকতা। সমাজে যারা আজ প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের অধিকাংশই সংগ্রামের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আজ আপনারা একটি সেলাই মেশিন পেয়েছেন, কিন্তু স্বপ্ন এখানেই থামানো যাবে না। একটি মেশিন কীভাবে ১০টি মেশিনে রূপ নিতে পারে, সেই স্বপ্ন দেখতে হবে।

নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আপনাদের এই দুটি হাত শুধু নিজের জন্য নয়। আপনারা প্রমাণ করবেন, উন্নয়নের পথে নারীরাও বড় ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে কর্মহীনতার নেতিবাচক প্রভাব নিয়েও কথা বলেন জেলা প্রশাসক। তিনি বলেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলে মানুষের কর্মক্ষমতা ও চিন্তার শক্তি কমে যায়। তাই নিজেকে ব্যস্ত ও দক্ষ রাখার বিকল্প নেই। যারা আজ প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবেন, তারাই একদিন অন্যদেরও পথ দেখাবেন।

কারাগার পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সম্প্রতি কারাবন্দিদের সেলাই মেশিন নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি জানার পর দ্রুত দুটি নতুন মেশিনের ব্যবস্থা করা হয়েছে। কারাগারে থাকা ব্যক্তিদেরও দক্ষ করে তোলার উদ্যোগ প্রয়োজন, যাতে তারা নতুনভাবে জীবন শুরু করতে পারেন।

অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় মো. ইকবাল হোসেন কারাবন্দিদের জন্য দুটি সেলাই মেশিন গ্রহণ করেন।

এমআরএএইচ/এমএসএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.