সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল হায়দার কারাগারে

 

জুলাই আন্দোলনের সময় রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেলকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম এ আদেশ দেন।

তিনদিনের রিমান্ড শেষে এদিন মাঞ্জিল হায়দারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত এখনো শেষ না হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেফতার করা হয়। পরে ৩ মে এ মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ৭ মে আরও তিদিনের রিমান্ড অনুমোদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আদাবর থানার রিংরোড এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টার দিকে মিছিলটি ওই এলাকায় পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায় বলে অভিযোগ করা হয়। এতে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর একই বছরের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এমডিএএ/এমকেআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.