বিল গেটসের বাংলাদেশ সফরের নেপথ্যে তারেক রহমান: সালেহ শিবলী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরকালে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরবর্তীতে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বিল গেটস স্বল্প সময়ের জন্য বাংলাদেশে সফর করেন।

সালেহ শিবলী আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। তবে তিনি মনে করেন, মতবিরোধ থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা জরুরি। অনলাইনে গালিগালাজকে তিনি বাকস্বাধীনতার অংশ হিসেবে দেখেন না বলেও উল্লেখ করেন প্রেস সচিব।

সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশজুড়ে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে চিন্তা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইন এবং অনলাইন আচরণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কেএইচ/এনএইচআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.