কুষ্টিয়ায় ‘কথিত পীরকে’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ‌‘কথিত পীরকে’ পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন বাম জোটের নেতাকর্মীরা।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল বের করেন বামজোটের নেতাকর্মীরা। বিক্ষোভ-মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। বিক্ষোভ পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘সারাদেশে মব চলে, বিএনপি সরকার কী করে’, ‘মব-সন্ত্রাস হয়নি শেষ, গর্জে ওঠো বাংলাদেশ’, ‘বিএনপি সরকার, মবতন্ত্রের পাহারদার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমাল্লার বসু বলেন, দেশের সবার নাগরিক অধিকার রয়েছে। প্রত্যেকটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

তিনি বলেন, ‘ফিলিপ নগরে আজকে যে ঘটনা ঘটেছে তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। গতকালকে শাহবাগে যে ঘটনা ঘটেছে তার দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। যে বিচারের কথা আমরা বলছি অবিলম্বে সে বিচার হতে হবে। তা নাহলে রাজপথে ইন্টেরিমের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, বিএনপির বিরুদ্ধেও অবস্থান তার চেয়েও কঠিন হয়ে উঠবে।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, দীর্ঘ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির পর মানুষের চাওয়া ছিল জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। ভিন্নমতের ওপর দমন-পীড়ন বন্ধ হবে। অথচ অন্তর্বর্তী সরকার সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের আমলেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এ পুনরাবৃত্তি রুখতে জনগণের ঐকবদ্ধতা গড়ে তোলা এবং তা রক্ষা করার কোনো বিকল্প নেই।’

এফএআর/এসআর

 



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.