সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত বাছাই শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন, তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো পাঁচ বিভাগের ৫৪৫ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে দলটির মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের ও বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এর বাইরে বৈঠকে দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

এদিন গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। দুপুরের পর থেকেই জমজমাট হয়ে ওঠে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয় এলাকা। বিকেলে কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে শুরু হয় সাক্ষাৎকার পর্ব।

দুদিনের সাক্ষাৎকার পর্বের প্রথমদিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মোট ৩৭৮ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে আন্দোলন-সংগ্রামে অবদান জানতে চাওয়া হয় মনোনয়ন বোর্ডে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেত্রীদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন নিয়ে সংসদে ভূমিকা রাখার।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারী আসন নিয়ে স্থায়ী কমিটি এবং দলের মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, ভয়াবহ দুঃসময় পেরিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি, এটি নিঃসন্দেহে খারাপ সময় পার করেছি। অনেকে হয়রানির শিকার হয়েছেন, পৈশাচিক কষ্ট পেয়েছেন। যাদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে।

কেএইচ/এমআইএইচএস



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.