শাহ আমানতে দুই দিনে আরও ৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে এখনো কিছু ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।

মঙ্গল ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এবং একটি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমন ও একটি বহির্গমন ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি ও মাস্কাটগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে একই সময়ে বেশির ভাগ ফ্লাইট সচল ছিল। এই দুই দিনে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ১৭টি এবং মধ্যপ্রাচ্যে গমন করা ১৫টি ফ্লাইটসহ মোট ৩২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত এই বিমানবন্দর দিয়ে মোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/কেএইচকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.