কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শতাধিক শ্রমিক

পাবনার ঈশ্বরদীতে একটি হস্তশিল্প কারখানায় ইফতারি খাওয়ার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় ‘বিডি ক্রিয়েশন’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, সোমবার ৩৫০ জন শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করেছিল বিডি ক্রিয়েশন কর্তৃপক্ষ। ইফতারের মেন্যুতে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ ও স্যালাইন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই শ্রমিকদের মধ্যে পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। মুহূর্তের মধ্যেই অনেকে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সোমবার রাত ১০টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৩০ জন শ্রমিক ভর্তি হয়েছেন। সুইং বিভাগের শ্রমিক মহিদুল ইসলাম জানান, ইফতার করার পরপরই অসহ্য পেটে ব্যথা ও বমি শুরু হয়। শম্পা খাতুন, খাদিজা ও রেশমাসহ অনেক নারী শ্রমিককে পেটের ব্যথায় কাতরাতে দেখা গেছে। এ ছাড়া অনেক শ্রমিককে দাশুড়িয়া বাজারের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাউদ্দিন ইউসুফ নিবিড় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,শ্রমিকরা ‘ফুড পয়জনিং’ বা খাদ্যবিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। অসুস্থদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে আরও রোগী আসার সম্ভাবনা রয়েছে।

ঘটনার বিষয়ে জানতে বিডি ক্রিয়েশনের মানবসম্পদ কর্মকর্তা মশিউর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কারখানার ইফতারিতে ব্যবহৃত খাবারের মান নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।


শেখ মহসীন/কেএইচকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.