পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

পাবনার চাটমোহরে চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা দুইজনই পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতার শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। হঠাৎ মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লেগে তারা মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর আহত দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কেন বা কী কারণে এই হামলা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে পূর্ববিরোধের জেরে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজন হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বিষয়টি শোনার পর আহত দুইজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

আলমগীর হোসাইন নাবিল/কেএএ/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.