দাপুটে জয়ে সুপার এইটে শ্রীলঙ্কা, বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া

 

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করলো শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে অজিদের ৮ উইকেট আর ২ ওভার হাতে রেখে হারিয়েছে লঙ্কানরা।

বি-গ্রুপে টানা তিন জয়ে সুপার এইটে উঠেছে শ্রীলঙ্কা। অন্যদিকে সমান ম্যাচে টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে দুই ম্যাচের দুইটিই জিতে এই গ্রুপে সুপার এইটের পথে।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। কুশল পেরেরা ফেরেন ১ রান করে। তবে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা হাঁকান হার না মানা সেঞ্চুরি।

৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলে দিয়ে যান কুশল মেন্ডিস। এরপর পবন রথনায়েকেকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন নিশাঙ্কা। রথনায়েকে ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন।

নিশাঙ্কা ৫২ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় অপরাজিত থাকেন ১০০ রানে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।

এর আগে দুই ওপেনার যেমন শুরু এনে দিয়েছিলেন, অস্ট্রেলিয়ার সংগ্রহটা অনায়াসে দুইশ পার হয়ে যেতে পারতো। কিন্তু শেষ ৫ ওভারে দুর্দান্ত বোলিং করলো শ্রীলঙ্কা। ৩০ রান দিয়ে তুলে নিলো ৬ উইকেট। ফলে পুরো ২০ ওভার খেললেও ১৮১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ আর ট্রাভিস হেড রীতিমত তাণ্ডব চালান লঙ্কান বোলারদের ওপর। ৫১ বলের উদ্বোধনী জুটিতে তারা তুলে দেন ১০৪ রান।

২৯ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৬ রান করে আউট হন হেড। ক্যামেরন গ্রিন সুবিধা করতে পারেননি। ৭ বলে ৩ রানেই সাজঘরে ফেরেন।

২৫ বলে ফিফটি করা মার্শ থেমেছেন ৫৪ রানে। ২৭ বলের ইনিংসে ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কা হাঁকান অজি অধিনায়ক। ১২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা।

এরপর টিম ডেভিডও অল্প রানে ফেরত যান (৫ বলে ৬)। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ম্যাক্সওয়েল। ১৫ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে। ২২ বলে ২৭ করেন জশ ইংলিশ। শেষদিকে কুপার কনোলি-মার্কাস স্টয়নিসরা দলকে প্রত্যাশিত পুঁজি এনে পারেননি।

শ্রীলঙ্কার দুশান হেমন্ত ৩৭ রান খরচায় নেন ৩টি উইকেট। ২টি উইকেট দুষ্মন্ত চামিরার।

এমএমআর/আরএইচ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.