লিবিয়ায় আটকে পড়া ১৭৫ জনকে ফেরালো সরকার

লিবিয়ায় আটকে পড়া ১৭৫ জন কর্মীকে ফিরিয়ে আনলো সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক (নূর)।

তিনি জানান, লিবিয়াফেরত কর্মীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সার্বিক সহায়তা নিশ্চিত করা হয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে প্রত্যেককে নিজ বাসস্থানে নিরাপদে পৌঁছানোর খরচ বাবদ নগদ ছয় হাজার টাকা ও খাবার দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, টাকার চেয়ে জীবনের মূল্য বেশি। বেঁচে থাকলে বিভিন্নভাবে সঠিক পন্থায় অর্থ উপার্জন করা যায়। তাই, দয়া করে অবৈধ পথে, অতিলোভে, পরিবার ও নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে অনিশ্চিত গন্তব্যে বিদেশযাত্রা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

কেএএ/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.