সংসদ নির্বাচনে ভরাডুবি, এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবে জাপা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মরণকালের সবচেয়ে বিপর্যয়কর ফলের পর এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জাতীয় পার্টি (জাপা)। দলটি আসন্ন সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) জাপার দফতর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে আগামীতে অনুষ্ঠাতব্য সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি।

নির্বাচনি প্রস্তুতির বিষয়ে মাহমুদ আলম বলেন, দেশের সকল স্তরের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের নেতা-কর্মীদের এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯২টি আসনে প্রার্থী দিয়েও একটি আসনেও জয়লাভ করতে পারেনি জাপা। দলীয় ইতিহাসে এমন ভরাডুবির পর স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্তকে রাজনীতিতে অস্তিত্ব টিকিয়ে রাখার নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এসএম/কেএইচকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.