গত ১৮ মাসে পুলিশ যথেষ্ট সহনশীল ও মানবিক আচরণ করেছে: প্রেস সচিব

গত ১৮ মাসে দায়িত্ব পালনের সময় পুলিশ যথেষ্ট সহনশীলতা, ধৈর্য ও মানবিক আচরণের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগের সময়ের সঙ্গে তুলনা করলে পুলিশের আচরণে একটি স্পষ্ট পরিবর্তন দৃশ্যমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, একজন পুলিশ সদস্য একজন রিপোর্টারের সঙ্গে অসদাচরণ করেছেন। সংশ্লিষ্ট পুলিশ সদস্য জানতেন যে তিনি একজন সাংবাদিক। এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে একজন গণমাধ্যম কর্মী জানতে চাইলে প্রেস সচিব বলেন, ডিএমপি প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারে। তবে সামগ্রিকভাবে পুলিশের আচরণ মূল্যায়ন করলে দেখা যাবে, বর্তমান সরকারের সময়ে পুলিশ আগের তুলনায় অনেক বেশি সহনশীল ও মানবিক হয়েছে।

শফিকুল আলম বলেন, অতীতের দিকে তাকালে দেখা যাবে, আগে পুলিশের এমন কোনো সহনশীল আচরণ প্রায় দেখা যেত না। এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদস্যদের হাতে আর মরণঘাতী বা লাইভ বুলেট ব্যবহারের মতো অস্ত্র দেওয়া হয় না। জনসমাবেশ ও আন্দোলন মোকাবিলায় পুলিশ জাতিসংঘের (ইউএন) নির্ধারিত ক্রাউড ম্যানেজমেন্ট প্রোটোকল অনুসরণ করছে।

তিনি আরও বলেন, গত ১৮ মাসে পুলিশ অসংখ্য আন্দোলন সামাল দিয়েছে। দুই হাজারেরও বেশি আন্দোলন মোকাবিলা করেছে পুলিশ। একজন সাংবাদিক নিজেই জানিয়েছেন, তিনি একাই ৪৪৯টি আন্দোলন কাভার করেছেন। এসব পরিস্থিতিতে পুলিশ ধৈর্যের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

প্রেস সচিব বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সময়, কারণ অতীতের ঘটনাপ্রবাহের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করলে স্পষ্ট বোঝা যায়—পুলিশ অনেক ক্ষেত্রেই এখন মানবিক পুলিশে রূপান্তরিত হয়েছে। দায়িত্ব পালনের সময় সহমর্মিতা ও সহনশীলতাই এখন পুলিশের আচরণের মূল ভিত্তি হয়ে উঠছে।

এমইউ/এমএমকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.