হাত-পা কেটে গেলেও নাচ থামাননি ক্যাটরিনা কাইফ!

এই মুহূর্তে পরিবার ও সন্তানকে ঘিরেই সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশলকে বিয়ের চার বছরের মাথায় মা হয়েছেন তিনি। গত দুই বছর ধরে অভিনয়জগত থেকে খানিকটা আড়ালেই রয়েছেন এই বলিউড অভিনেত্রী। তবে একসময় কাজের প্রতি তার একাগ্রতা ও পরিশ্রম নিয়ে ইন্ডাস্ট্রিতে ছিল আলাদা আলোচনা।

২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘ধুম ৩’র ‘কমলী’ গান আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে। সেই গানের নাচে ক্যাটরিনার পারফরম্যান্স দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। অ্যাক্রোব্যাটিক মুভমেন্ট, বি-বয়িং, আর্চ ও কনটেম্পোরারি-সব মিলিয়ে নাচটি ছিল ভীষণ কঠিন। এমনকি অনেকে ভেবেছিলেন, এই নাচে হয়তো বডি ডবলের সাহায্য নেওয়া হয়েছিল।

তবে সম্প্রতি সেই ধারণা ভেঙে দিয়েছেন নৃত্যশিল্পী শক্তি মোহন। তিনি জানান, ‘কমলী’ গানে তিনি নৃত্যপরিচালক বৈভবী মার্চেন্টের সহকারী হিসেবে কাজ করেছিলেন। শক্তির কথায়, নাচের একাধিক অংশে অনায়াসেই বডি ডবল ব্যবহার করতে পারতেন ক্যাটরিনা। কিন্তু তিনি তা করেননি।

শক্তি মোহন বলেন, “ফ্রান্স থেকে নৃত্যশিল্পীদের আনা হয়েছিল। নাচের একটি আর্চ অংশ ছিল, যেখানে চাইলে ক্যাটরিনা বডি ডবল নিতে পারতেন। কিন্তু তিনি নিজেই সেই অংশটি করেন। শুটিংয়ের সময় তার হাত-পা কেটে যায়, রক্তাক্তও হন। তবু তিনি থামেননি।”

তিনি আরও জানান, শুটিং শুরুর আগে প্রায় দেড় মাস ধরে এই নাচের জন্য কঠোর প্রশিক্ষণ নিয়েছিলেন ক্যাটরিনা। শুটিং সেটে গিয়েও নাচের কিছু অংশ নতুন করে শিখেছিলেন তিনি।

ক্যাটরিনার কাজের প্রতি নিষ্ঠা প্রসঙ্গে শক্তি বলেন, “তিনি অসম্ভব পরিশ্রমী। কাজের প্রতি তার একাগ্রতা অন্যদের থেকে একেবারেই আলাদা।”

আরও পড়ুন:
যে কারণে এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা 
প্রিয়াঙ্কা-নিকের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল মেয়ের জন্ম 

‘ধুম ৩’র ‘কমলী’ গান আজও ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। আর এই নেপথ্য গল্প ফের একবার প্রমাণ করল-ব্যথা কিংবা চোট, কিছুই তার পেশাদারিত্বের পথে বাধা হতে পারেনি।

এমএমএফ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.