ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দুই-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।’

এই বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে নানা মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে রাতে ইসি ওই বক্তব্যের ব্যাখ্যা গণমাধ্যমে পাঠায়।

ইসি জানায়, আজ সকালে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়টি ইসির দৃষ্টিগোচর হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হলো—
শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে গত রোববার (১৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে। সভায় প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেয়।

ইসি জানায়, প্রধান নির্বাচন কমিশনার মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন, ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। কমিশন শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। উপর্যুক্ত বর্ণনা প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে বলে কমিশন মনে করে।

এমওএস/এমএমকে



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.