অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো পুলিশ সদস্যর

গাইবান্ধা সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আশরাফুল আলম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার বিষয়টি জানান।

এর আগে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল রংপুরের পীরগঞ্জ থানার কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার ভেলকূপা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি অটোরিকশা দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় অপরদিকে থেকে আসা আশরাফুল আলমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আনোয়ার আল শামীম/এনএইচআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.