কাবিনে যেহেতু সিগনেচার করেছেন, সংসারও করতে হবে: হাসনাত আবদুল্লাহ

বিএনপির প্রতি ইঙ্গিত দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি দল জুলাই সনদের স্বাক্ষর করে আজ আবার তার বিপক্ষেই অবস্থান নিয়েছে। আমরা বলবো, কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসামে এক পথসভায় তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, নাসির ভাই আজকে বলেছেন, স্বাক্ষর করার পরে আজকে আবার বিপক্ষে অবস্থান নিয়েছে। বিয়েই যদি করবা না, তাহলে কাবিনে সিগনেচার কেন করলা। সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা। কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সিগনেচারও করেছেন, আপনাদের সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, রাস্তা খোলা আছে, জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই। জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা একসঙ্গে কাঁধে কাঁধ রেখে লড়াই করেছেন, আপনারা আমাদের পরামর্শ দেন মাঝে মাঝে যে, আমরা ছোট মানুষ, তরুণদের দল, বাচ্চাদের দল। আমরা আপনাদের বলতে চাই, সরকারি চাকরিতে একটা নির্দিষ্ট সময়ে পরে চাকরিতে রাখে না। এ কারণেই রাখে না, হয়তো তারা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। হয়তো বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে, কাজ করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। আমাদের এ প্রবীণ প্রজন্ম, আমাদের এ স্বাধীনতাকে যথাযথভাবে ধারণ করতে পারি বলেই আমাদের আজকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।

এসময় এনসিপির এ নেতা বলেন, সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছে তাদের আপনারা চিহ্নিত করে রাখুন। তারাই আবার তত্ত্বাবধায়কের বিপক্ষে ও আপনার ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষেই অবস্থান নেবে।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের সৌরভ, লাকসাম উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, কুমিল্লা জেলা এনসিপি যুগ্ম সমন্বয়ক মো. শাকিব হোসেন, মো. শরিফুজ্জামান, জাতীয় যুবশক্তি লাকসাম উপজেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম হৃদয়, ছাত্র শক্তি লাকসাম সমন্বয়ক মোহাম্মদ মিনহাজ, কুমিল্লার যুগ্ম সমন্বয়ক শাহাদাত হোসেন, জাতীয় শ্রমিক শক্তি কুমিল্লার আমীর হোসেন, কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়ক ফারহা ইনবা প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/জেএইচ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.