জাতীয় পার্টি-গণ অধিকার পরিষদের সংঘর্ষ, আহত নুর

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দাবি করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জাপা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সন্ধ্যায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সরে যেতে সময় বেধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। পরে নুরকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেআর/এনএইচআর/এমআরএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.