পুলিশ হত্যা মামলায় সেই কিশোর ফাইয়াজকে অব্যাহতি

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় গ্রেফতার হাসনাতুল ইসলাম ফাইয়াজকে (১৭) অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাঈন উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৫ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন।

জানা যায়, গত বছর ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারী এবং পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক আন্দোলনকারী নিহত হন। এ সময় পুলিশ সদস্য গিয়াস উদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে তাকে পিটিয়ে হত্যার পর ফুটওভার ব্রিজে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

এ মামলায় পুলিশ আটজনকে গ্রেফতার করে। এর মধ্যে এজাহারনামীয় ১৬নম্বর আসামি করা হয় হাসনাতুল ইসলাম ফাইয়াজকে। পরে তাকে মাতুয়াইলের বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করা হয় এবং আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একজন অপ্রাপ্তবয়স্ককে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা এবং রিমান্ড মঞ্জুর করায় তখন সামাজিক মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। পরে আদালত তাকে জামিন দেন।

গত ১৩ জুলাই সংশোধিত ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ কিশোর ফাইয়াজের অব্যাহতি আবেদন করে। এরপর ১৫ জুলাই অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে আদালত তাকে অব্যাহতি দেন।

এমআইএন/এমএএইচ/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.