শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

শেরপুর-শ্রীবরদী মহাসড়কের মোবারকপুর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (৪ জুন) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার যোগনীমুরা নামাপাড়া এলাকার ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান হোসেন (২০), বেলাল হোসেনের ছেলে আল আমিন (১৯), এবং তৃতীয় লিঙ্গের ডিজে (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শহরমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা মোবারকপুর এলাকায় ভারসাম্য হারিয়ে বিপরীতমুখী মালবোঝাই ট্রাকের সামনে পড়ে যায়। এতে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আল আমিন ও ডিজের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হোসেন মারা যান।

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাই। বাকিদের হাসপাতালে পাঠানো হয়।

jagonews24.com

শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক নাদিম আনজুম সিয়াম বলেন, ইমরান নামে একজন হাসপাতালে মারা যান। এর বাইরে ঘটনাস্থলে আরও দুজন মারা গেছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উমর ফারুক সেলিম/কেএসআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.