ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের

এবার ইরানের আকাশসীমাতেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল।

সোমবার ইসরায়েলে সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন সোমবার জানান, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমাতেই ইরানেরে দুইটি এফ-১৪ (টমক্যাট) যুদ্ধবিমানকে আক্রমণ চালিয়ে ধ্বংস করেছে। খবর সিএনএন এর।

এসময় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে শুনতে পান তবে আমি বলব, আমরা আপনাদের ভুলে যাইনি।

এর আগে, সোমবার দিবাগত রাতে ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।

তারা জানায়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো প্রতিহত করতে কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এএমএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.