ইসরায়েলের ৫০ যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: ইরাক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে।

ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এসব বিমান সিরিয়া-জর্ডান সীমান্ত এলাকা থেকে এসেছে।

আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি বলেন, ‘প্রথমে ২০টি বিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এসব বিমান বসরা, নাজাফ ও কারবালা শহরের ওপর দিয়ে চলে যায়।’

তিনি বলেন, ‘এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি।’

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.