রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে কুপিয়ে জখম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে কোপানো হচ্ছে এক যুবককে। আর আশপাশে থাকা অনেকে বিষয়টি দেখলে কেউ এগিয়ে যায়নি। তাদের দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে।

জানা গেছে, আহত ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, ১৮ মে রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, এসময় ভুক্তভোগী যুবকের আত্মচিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এসময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়।

এরপর ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়।

সোমবার (১৯ মে) এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

টিটি/জেডএইচ/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.