ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

রাজধানীর যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন গুরুতর এবং আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জাগো নিউজকে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হানিফ ফ্লাইওভার থেকে কেউ একটি ককটেল সাদৃশ্য বোমা যাত্রাবাড়ী পার্কে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে বিস্ফোরণ হয়ে ৪-৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

টিটি/এমআরএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.