২৩ মাস পর সেনা সহায়তায় ফিরলো বাকলাই পাড়ার ১৫ পরিবার

কুকি-চিনের তাণ্ডবে দীর্ঘ ২৩ মাস পর সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে এসেছে বান্দরবানের থানচি উপজেলার বাকলাই পাড়ার ১৫টি পরিবার।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, দীর্ঘ ২৩ মাস পর গত ১৪ ফেব্রুয়ারি সেনা সহায়তায় থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রামছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন। সফল যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফিরতে শুরু করেছেন।

jagonews24

বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) নামক সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি হতে নিরাপত্তাহীনতার কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী।

আইএসপিআর আরও জায়ায়, কুকি-চিন সন্ত্রাসীদের অযাচিত চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জোরপূর্বক মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার- পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে। ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজনসহ প্রয়োজনীয় রেশন সহায়তা দেওয়া হয়।

jagonews24

পাড়ার বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এছাড়া এলাকার শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও টিউশন ফি সুবিধা চালু করেছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

টিটি/বিএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.