বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে আইসিবির কাজ পেল কোয়ান্ট ফিনটেক

বিদেশি প্রতিষ্ঠানকে টেক্কা দিয়ে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের কাজ পেয়েছে দেশি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড। তাদের তৈরি করা ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) দিয়ে তাদের গ্রাহকদের সেবা দেবে সরকারি এ প্রতিষ্ঠানটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। আইসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন আইসিবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মফিজুর রহমান এবং কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার।

এসময় আরও উপস্থিতি ছিলেন, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিকিউরিটিজের চেয়ারম্যান মো. আবুল হোসেন, কোয়ান্ট ফিনটেকের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. জাবেদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি অনুযায়ী, আইসিবি সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসইতে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দেবে কোয়ান্ট ফিনটেক। এর ফলে গ্রাহকরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশ নিতে পারবেন।

আইসিবি সিকিউরিটিজের সিইও মো. মফিজুর রহমান বলেন, গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে আমরা নিজস্ব ট্রেডিং প্ল্যাটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছি। ওএমএস- এর জন্য পর্ষদ থেকে একটি কমিটি করে দিয়েছিল। কমিটির সদস্য হিসেবে ছিলেন আইসিবি, ডিএসই, বুয়েট ও বিসিসির প্রতিনিধিরা। আমাদের পর্ষদের একটি চাওয়া ছিল- কাজটি যাতে দেশি প্রতিষ্ঠান পায় এবং একই সঙ্গে সব ধরনের মান যাতে ঠিক থাকে। এরই অংশ হিসেবে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আবেদন পেয়েছি। আবদেনগুলো যাচাই-বাছাই করে চারটি প্রতিষ্ঠানের নাম পর্ষদে পাঠানো হয়। সেখান থেকে সবাইকে ডেকে সব বিষয়ে জানার চেষ্টা করে পর্ষদ। পরে সবদিক থেকে প্রথম স্থান অর্জন করে দেশি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক।

তিনি বলেন, আমরা আমাদের গ্রাহকদেরকে সর্বোৎকৃষ্ট সেবা দিতে চাই এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মে যাতে সহজেই গ্রাহকেরা এক ক্লিকে প্রবেশ করতে পারেন সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি আরও বলেন, তাদের টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আর আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অভিজ্ঞতা দিয়ে একযোগে কাজ করলে এই প্ল্যাটফর্ম শুধু আমাদের গ্রাহকদের জন্যই না, পুরো ক্যাপিটাল মার্কেটে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারবে। এছাড়াও আমরা কিছু গ্রাহকবান্ধব ফিচার নিয়ে কাজ করছি, যা সামগ্রিকভাবে আমাদের গ্রাহকসেবার মান বহুগুণে বাড়িয়ে দেবে। পাশাপাশি বিনিয়োগের জন্য ইনফর্মড ডিসিশন নিতে সাহায্য করবে। যা নতুন অনেক বিনিয়োগকারীকে বিনিয়োগে আকৃষ্ট করবে।

কোয়ান্ট ফিনটেকের সিইও মো. জাবেদ হোসেন বলেন, সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আনন্দিত। আমরা সঠিক সময়ে তাদের কাজ বুঝিয়ে দেবো। আমি আশা করছি, আমাদের উভয় পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে, আমরা দেশি একটি ওএমএস প্রোভাইডার হিসেবে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম। এটা দেখে হয়তোবা উদাহরণস্বরুপ আরও অনেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন।

এএ/এএমএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.