ফাঁসির আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আদেশ দিয়েছেন।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবর নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৩, ৫ ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে পাঠাতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন। এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীদের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

এফএইচ/কেএসআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.