বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। অচলাবস্থা না কাটায় বুধবার সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত চলাচলকারী ট্রেন ক্যানসেল হলো। যাত্রীদের টিকিট রিফান্ড অপশন অচিরেই চালু করা হবে।

এদিকে রেলের কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রানিং স্টাফদের ধর্মঘটের কারণে দেশব্যাপী রেল চলাচলে বিঘ্ন ঘটায় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বিআরটিসির বাস চলাচল অব্যাহত থাকবে। এছাড়া বিভিন্ন গন্তব্য থেকে ঢাকা অভিমুখে চলমান বিআরটিসির বাস সার্ভিস অব্যাহত থাকবে।

এছাড়া দিনভর দফায় দফায় বৈঠকে বসেও কোনো সমাধান, সমঝোতায় আসতে পারেনি রেল কর্তৃপক্ষ।

রেলের কর্মচারীরা বলছেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এতে রেলযাত্রা আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, আমরা ২৭ জানুয়ারি দিনগত রাত অর্থাৎ ২৮ জানুয়ারির প্রথম প্রহর (রাত ১২টা ১ মিনিট) থেকে ট্রেন চালানো বন্ধ রেখেছি। ট্রেন চালানো বন্ধের বিষয় থেকে সরে আসতে গেলে অর্থ মন্ত্রণালয়কে স্পষ্টীকরণ চিঠি দিতে হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে স্পষ্টীকরণ চিঠি দিলে হবে না। এটা নতুন কোনো বিষয় নয়, এটা ১৬২ বছর ধরে চলে আসছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ১৬২ বছর ধরে চলে আসা একটা নিয়ম হুট করে বন্ধ করে দেবে, এটা রেলের কোনো স্টাফ মেনে নিতে পারে না। আমরা তাদের (কর্তৃপক্ষ) বারবার সময় দিয়েছি, বারবার আন্দোলন করেছি, বারবার প্রত্যাহার করেছি। কিন্তু এবার আর কোনো কিছু করার সুযোগ নেই।

এনএস/এমএইচআর



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.