ট্রেনের দরজায় বসে ছিল শিক্ষার্থী, ঝাঁকুনিতে পড়ে গিয়ে মৃত্যু

ময়মনসিংহে ট্রেনের নিচে কাটা পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আহাদুল ইসলাম শিহাব জামালপুর সদরের উত্তর কাচারী এলাকার সোহেল রানার ছেলে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজার জায়গায় বসেন আহাদুল ইসলাম শিহাব।

রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব।

খাইরুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এমএসএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.