তারেক রহমানের জন্মদিন পালন না করার নির্দেশ

২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন। তবে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এ বছর নিজের জন্মদিন পালন না করতে দলের নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন নির্দেশনা ইতিবাচক হিসেবে দেখছে সবাই।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান তারেক রহমান।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনে দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমার বাইরে চলে না যায়।

ব্যারিস্টার কায়সার কামাল জাগো নিউজকে বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। দলের কর্মীরা যেন এতে করে সীমাহীন উচ্ছ্বাসে না জড়ান, তাই এমন সিদ্ধান্ত। দৃষ্টিকটু বিষয় এড়িয়ে চলতেই জন্মদিন পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

ফ্যাসিবাদ পতনের পর দেশের রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমানের এমন সিদ্ধান্ত রাজনীতিতে সুবাতাস বইবে বলে মনে করেন নীতি-নির্ধারণী ফোরামের এই নেতা।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হওয়ার মধ্যদিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মায়ের সঙ্গে দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০২ সালে তাকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে রাজধানীর ক্যান্টমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবায়দা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে বতর্মানে সেখানেই অবস্থান করছেন তিনি।

কেএইচ/ইএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.