সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সম্মত বাংলাদেশ-পাকিস্তান

নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৈঠকে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত হয়েছেন দুই নেতা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস ও শাহবাজ শরিফ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আঞ্চলিক সহযোগিতার জন্য দক্ষিণ এশিয়ার শীর্ষ প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান ও এক্ষেত্রে পাকিস্তানে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে সার্ককে পুনরুজ্জীবিত করা একটা ভালো উপায় হতে পারে।

আঞ্চলিক প্লাটফর্ম সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে সমর্থনের প্রতিশ্রুতি দেন শাহবাজ শরিফ এবং এক্ষেত্রে দেশগুলোকে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের উচিত সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করা।

তিনি বলেন, আমাদের সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের টেক্সটাইল এবং চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা জানান শাহবাজ শরিফ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দুই দেশের তরুণদের মধ্যে কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন।

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন ও যৌথ কমিশন সক্রিয় করার বিষয়ে আলাপ করেন দুই নেতা।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

এসইউজে/এমএসএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.