রায়েরবাজার কবরস্থানে পড়েছিল দুটি পিস্তল, ৩০০ রাউন্ড গুলি

রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল আজ সন্ধ্যার পর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল ও ৩০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/বিএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.