পুলিশ সংস্কারে শিগগির কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা জানান।

সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশে সংস্কার, বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগির পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কমিটি কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে- তা নির্ধারণ করবে।

উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের প্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়।

তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। এছাড়া এ কাজে ইউএনডিপির পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে সভায় জানানো হয়।

আরএমএম/জেডএইচ/



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.