এবার ধর্ষণ-খুনের মামলায় গ্রেফতার কলেজের সাবেক অধ্যক্ষ-ওসি

অবশেষে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

তবে আগেই আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ছিলেন সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শনিবার (১৪ সেপ্টেম্বর) নারী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় গ্রেফতার হলেন।

এদিকে তথ্য-প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করে সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।

আরও পড়ুন

এর আগে টানা ১৬ দিন ধরে ওসি অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ চলাকালীন সিবিআইকে ভুল তথ্য-প্রমাণ দিতে থাকেন অভিজিৎ মন্ডল। ফলে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

গত ৯ আগস্ট আরজি করের ঘটনার পর ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। সিবিআই হাতে দায়িত্ব যাওয়ার পরই ওসি অভিজিৎ মন্ডল একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও হন শারীরিক অসুস্থতা দেখিয়ে। তারপরও কেন্দ্রীয় সংস্থা লাগাতার জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে।

আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ আদালতে আরজি কর মামলার শুনানির ৭২ ঘণ্টা আগেই এই গ্রেফতার তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।

ডিডি/বিএ



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.