সশস্ত্র বাহিনীর উদ্ধার-ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা চলমান

সশস্ত্র বাহিনী অব্যাহতভাবে বন্যা পরিস্থিতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছে ও বন্যা দুর্গত এলাকায় সব ধরণের সহযোগিতা ও সেবা প্রদান অব্যাহত রেখেছে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বর্তমানে ৩৪টি ক্যাম্প, ২ হাজার ৮৮১ জন সদস্য, ১০০টি বোট ও ১০টি হেলিকপ্টার মোতায়েন রয়েছে।

জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীর মেডিকেল টিম বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে এবং বন্যা দুর্গত মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ শুক্রবার ৫ হাজার ১৮১ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৫০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, ৪১ হাজার ৯৫৩ প্যাকেট খাদ্য সামগ্রী ও ১ হাজার ১৫০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় সশস্ত্র বাহিনী ১৬টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

৩০ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনী কর্তৃক প্রায় ৪২ হাজার ৮১৬ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার, প্রায় ২ লাখ ৩৬ হাজার ২৩৮ প্যাকেট খাদ্য সামগ্রী ও প্রায় ২০ হাজার ৪১০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ ও ২৩ হাজার ৫৭০ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির জন্য সশস্ত্র বাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

টিটি/এমএসএম



from jagonews24.com | rss Feed

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.