অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক নতুন ইতিহাস লিখলেন, আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় এখন তিনি। তাকে কিনতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে ২৪ কোটি ৭৫ লাখ রুপি।
![]() |
| ২৪.৭৫ কোটি রুপিতে কলকাতায় স্টার্ক ছবি: ইন্টারনেট |
![]() |
| আইপিএল ২০২৪ নিলাম ছবি: ইন্টারনেট |
বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া অকশনে প্রথম তিনজন খেলোয়াড়ই ছিলো অবিক্রিত। বিশ্ব ক্রিকেটের দুই পরিচিত মুখ রাইল রুশো ও স্টিভেন স্মিথকে কেনার আগ্রহ দেখায় নি কোন ফ্রাঞ্চাইজি। তাদের সাথে উঠা ভারতীয় ক্রিকেটার করুন নায়ার ও মনিশ পান্ডে থেকে গেছেন অবিক্রিত। অবিক্রিতের লিস্টে আরো যারা রয়েছেন তারা হলো- তাবরিজ শামসি, লকি ফার্গুসন, মুজিব-উর-রহমান, ইশ সোধি, আকিল হোসাইন, আদিল রশিদ, ওয়াকার সালামখিল, কুশল মেন্ডিস, জশ ইনলিস, ফিল সল্ট ও জশ হ্যাজেলউডের মতো তারকারা।
মালিকা সাগরের উপস্থাপনায় বিক্রি শুরু হয়েছে শ্রীলঙ্কান অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দিয়ে, ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ওরেঞ্জ আর্মিরা এরপর রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপিতে প্যাট কামিন্স, ৬ কোটি ৮০ লাখ রুপিতে ট্রাভিস হেড ও ১ কোটি ৬০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে জয়দেভ উনাদকাটকে।
আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স। এছাড়াও গতবারের রানার্সআপ দলটি ৫ কোটি ৮০ লাখ রুপিতে দেশী পেসার উমেশ যাদব, হার্ড হিটার ব্যাটার শাহরুখ খানকে ৭ কোটি ৪০ লাখ রুপি,
মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকবারের মতো এবারও পেস বোলারের উপর বাড়তি নজর দিয়েছে। ৫ কোটি রুপিতে প্রোটিয়া ফাস্ট বোলার জেরাল্ড কোয়েটজেকে দলে ভিড়িয়েছে তারা। টুর্নামেন্টটির সফল দলটি বিশ্বকাপের সাড়া জাগানো শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুসানকার জন্য ৪ কোটি ৬০ রুপি খরচ করেছে।
এবারে নিলামে নতুন ইতিহাস লিখেছে কলকাতা নাইট রাইডার্স। অজি পেসার মিচেল স্টার্কের জন্য মোট ২৪ কোটি ৭৫ লাখ রুপি গুনতে হয়েছে শাহরুখের দলকে। এছাড়া তারা নিলাম থেকে কিনেছে পেসার চেতন সাকারিয়া (৫০ লাখ), উইকেটকিপার কেএস ভারত (৫০ লাখ), তরুন ব্যাটার আঙ্করিশ রঘুবাংশি ও অল-রাউন্ডার রামানদীপ সিং (২০ লাখ)।
নিলামের টেবিলে বেশ স্বাচ্ছন্দ্যে প্লেয়ার কিনেছে চেন্নাই সুপার কিংস। তাদের সবথেকে বড় ক্রয়কৃত খেলোয়াড় হলো নিউজিল্যান্ডের ডারিল মিচেল, কিউই অল-রাউন্ডারের জন্য তারা ১৪ কোটি রুপি দাম হাঁকিয়েছে। এদিন সবাইকে অবাক করেছে মহেন্দ্র সিং ধোনির দল, ২০ বছর বয়সী ব্যাটার সামির রিজভীর জন্য খরচ করেছে ৮ কোটি ৪০ লাখ রুপি। এছাড়া তারা দলে ভিড়িয়েছে রাচিন রাবীন্দ্রা ( ১ কোটি ৮০ লাখ), শার্দুল ঠাকুর ( ৪ কোটি)
![]() |
| আইপিএল ২০২৪ নিলামে খেলোয়াড় ছবি: ইন্টারনেট |
টাকা ও স্লট দুটোয় কম নিয়ে অকশনে হাজির হয়েছিলো লক্ষ্মৌ। ধারণাই ছিলো খুব বড় ক্রয়ের দিকে যাবে না তারা। এদিন তারা ভারতীয় তরুন পেসার শিভাম মাভির জন্য গুনেছে ৬ কোটি ৪০ লাখ। এছাড়া তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার আরশিন কুলকার্নি (২০ লাখ),
নিলামের আসরে বরাবরই প্রীতি জিনতা আলাদা নজর কাড়েন। এবারই ব্যতিক্রম কিছু ঘটে নি, ভারতীয় পেসার হার্শাল প্যাটেলের জন্য তিনি খরচ করেছেন ১১ কোটি ৭৫ লাখ রুপি। এছাড়া তিনি দলে ভিড়িয়েছেন ইংলিশ অল-রাউন্ডার ক্রিস ওকস ( ৪ কোটি ২০ লাখ রুপি)
নিলামে সবসময়ই সরব দেখা যায় দিল্লীকে। এবার বেশ কিছু প্রচেষ্টা করে কেনা হয় নি ভালো কিছু খেলোয়াড়কে। রিকি পন্টি ও সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে তারা দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক ( ৪ কোটি রুপি), দক্ষিন আফ্রিকার ট্যারিস্টান স্টাবস ( ৫০ লাখ)।
ক্যারিবীয় অল-রাউন্ডার রোভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে কিনে সবাইকে চমকে দিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর তারা কিনেছে শুভাম দুবে ( ৫.৮০ কোটি রুপি),
ভিরাট কোহলির দল বেঙ্গালুরুর সবথেকে বেশি টাকা খরচ করেছে ক্যারিবিয়ান বোলিং অল-রাউন্ডার আলজারি জোসেপের জন্য। লক্ষ্মৌয়ের সাথে লড়াই করে ১১ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে বেঙ্গালুরু।