কোপা আমেরিকার ড্র আজ, যেভাবে দেখবেন সরাসরি

বাংলাদেশ সময় সাড়ে ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সরাসরি দেখাবে না বাংলাদেশের কোন টিভি চ্যানেল। তাহলে দেখবেন কিভাবে?

কোপা আমেরিকা ২০২৪ ড্র

দুয়ারে কড়া নাড়া শুরু করেছে ২০২৪ সালের কোপা আমেরিকা, ইতিমধ্যে নিশ্চিত হয়েছে মোট দলের সংখ্যা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের জুন মাসের ২০ তারিখে অতঃপর ১৪ জুলাই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে কোপা আমেরিকার ৪৮তম আসরের৷ টুর্নামেন্টটিতে এবার মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে যার ১০ টি হবে ল্যাতিন আমেরিকার ও ৬ টি উত্তর আমেরিকার। দল, সময় ও ভেন্যু নির্ধারণ শেষ এখন শুধু বাকি গ্রুপ তৈরী করা। 

কোপা আমেরিকা ড্র যেভাবে দেখবেন লাইভ ছবি: ইন্টারনেট

তাই আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় আয়োজিত হতে যাচ্ছে ২০২৪ কোপা আমেরিকার ড্র। অনুষ্ঠানটি কিভাবে দেখবেন, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে তা নিয়ে বিস্তারিত থাকছে আজ-

কোপা আমেরিকা ২০২৪ ড্র যেভাবে লাইভ দেখবেন

কোপা আমেরিকায় অংশ নেওয়া ১৬ দলকে মোট ৪ টি গ্রুপে ভাগ করা হবে। ইতিমধ্যে তাদের ৪ টি পটে ভাগ করা হয়েছে। কনমেবলের প্রকাশিত গ্রুপ রোডম্যাপ থেকে জানা যায়, গ্রুপ- এ তে আর্জেন্টিনা, বি-তে মেক্সিকো, সি-তে যুক্তরাষ্ট্র ও গ্রুপ ডিতে ব্রাজিলকে রাখা হয়েছে। তাদের সাথে যোগ দিবে তিন পটের একটি করে মোট তিনটি দল। যার ফলে বড় দলগুলো একের অপরের মুখোমুখি হবে না, বরং কোয়ালিফায়ার দলগুলোকে পাবে গ্রুপপর্বের ম্যাচে। দলগুলো গ্রুপে কাদের পাবে, কারা হবে প্রতিপক্ষ তা পুরোপুরিভাবে জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় সাড়ে ৬ টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সরাসরি দেখাবে না বাংলাদেশের কোন টিভি চ্যানেল। তাহলে দেখবেন কিভাবে? দুইভাবে দেখা যাবে- এক ফেসবুকে কোপা আমেরিকা ড্র লাইভ লিখে সার্চ দিলে মিলবে সরাসরি অনুষ্ঠান দেখার ভিডিও। এছাড়া ফুটবল টিভি, ইয়াসিন টিভি, সিএনএফ স্পোর্টসের মতো মোবাইল অ্যাপসে দেখা যাবে। এছাড়া আমেরিকান টিভি চ্যানেল ফক্স সরাসরি দেখাবে অনুষ্ঠানটি।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.