ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে যাচ্ছে ফিফা!

এডনাল্ডো রদ্রিগেজ বরখাস্ত হওয়ায় কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ রদ্রিগেজের কথায় ব্রাজিলের কোচ হতে চেয়েছিলো কার্লো।

ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করতে যাচ্ছে ফিফা!

গতকালই হয়ে গেলো কোপা আমেরিকার ৪৮তম আসরের ড্র। পুরো বিশ্ব যখন টুর্নামেন্টটির আয়োজন অনুষ্ঠানে বুুঁদ ঠিক তখনি বড়ধরনের দুঃসংবাদ এলো ব্রাজিলের ফুটবল পাড়া থেকে। সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে বরখাস্ত করেছে ব্রাজিলের কোর্ট। তার বিরুদ্ধে দূর্নীতি অভিযোগ এনে গুরুতর এই শাস্তি শুনিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। ধারণা করা হচ্ছে এতে রয়েছে সরকারের গভীর কোন রাজনীতিক চাল।

নিষিদ্ধ হতে পারে ব্রাজিল   ছবি: ইন্টারনেট
 বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় ফিফা ইতিমধ্যে জবাবদিহিতার আওতায় এনেছে ব্রাজিলের ফুটবলকে। এভাবে হঠাৎ করে বোর্ডের প্রেসিডেন্টকে স্যাক করার পিছনে উপযুক্ত কারণ দেখাতে না পারলে নিষিদ্ধ হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল খেলতে পারবে না নেইমার-রদ্রিগোরা। নিষেধাজ্ঞা এলে ব্রাজিলের খেলা হবে না ২০২৪ সালের কোপা আমেরিকাও।

তাহলে কি আসছেন না আনচেলত্তি ও?

এডনাল্ডো রদ্রিগেজ বরখাস্ত হওয়ায় কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ রদ্রিগেজের কথায় ব্রাজিলের কোচ হতে চেয়েছিলো ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। সিবিএফ প্রেসিডেন্টের না থাকা, ব্রাজিলের নিষেধাজ্ঞা আসার খবরে বদলে যেতে পারে মাদ্রিদ বসের সিদ্ধান্ত। তাছাড়া সেলেসাওদের সাথে কার্লোর আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় নতুন বোর্ড সভাপতি যে কাউকে দিতে পারেন কোচের পদ। সবমিলিয়ে ব্রাজিলের ফুটবলে এখন চলেছে অন্ধকার সময়, আলোয় ফিরতে তাদের কতদিন লাগবে তা বলা মুশকিল। তবে খুব শীঘ্রই সবকিছুর সমাধান হোক এমনটাই চাওয়া সবার।

একটি মন্তব্য পোস্ট করুন

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.