জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হয়েছে ২০২৪ সালের কোপা আমেরিকার ড্র। যেখানে নির্ধারিত হয়েছে ১৬ টি দলের গ্রুপ ও একের অপরের প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রাজিল পড়েছে শক্তিশালী এক গ্রুপে।
![]() |
| কোপা ২৪ এ ব্রাজিল এর প্রতিপক্ষ কারা? ছবি: ইন্টারনেট |
গ্রুপ নির্ধারন করার আগেই কনমেবল ঠিক করেছিলো আসন্ন ২০২৪ সালের কোপা আমেরিকাটি শুরু হবে আগামী বছরের জুন মাসের ২০ তারিখে এবং ১৪ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির ৪৮তম আসরের। যেখানে ব্রাজিলের শিরোপা জয়ের যাত্রা শুরু হবে একটু দেরীতে, ২৪ শে জুন সোফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সেলেসাওরা। প্লে-অফ থেকে আসা কোস্টারিকা অথবা হন্ডুরাস হতে যাচ্ছে নেইমারদের প্রথম প্রতিপক্ষ। ৪ দিন পর ২৮ শে জুন ২য় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে নেইমারবাহিনী, খেলাটি আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের আলেজায়ান্ট স্টেডিয়ামে। এরপর ২ জুলাই গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী কলিম্বিয়ার বিপক্ষে লড়বে হলুদজার্সিধারীরা। লেভিস স্টেডিয়ামের এই ম্যাচটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির অন্যতম সেরা একটি ম্যাচ।
ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম ভালো নয় তবে দলটা ঘুরে দাঁড়াতে জানে। টুর্নামেন্ট, শিরোপা জয় আছে সেলেসাওদের রক্তে।