প্রতিবছরের ট্রান্সফার মার্কেটে ব্রাজিলিয়ানদের উপর আলাদা নজর থাকে ইউরোপীয় ক্লাবগুলোর। এবারও ব্যতিক্রম ঘটে নি, আসছে জানুয়ারী মাসে খুলবে ২০২৪ সালের ট্রান্সফার উইন্ডো, তার আগেই তরুন এক ব্রাজিলিয়ান ফুটবলারের পিএসজিতে যোগ দেওয়ার খবর এসেছে। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্রাবাজিও রোমানো জানিয়েছে, ব্রাজিলিয়ান তরুন তুর্কী লুকাস বেরাল্ডোকে দলে ভিড়িয়েছে নেইমারের সাবেক ক্লাব পিএসজি। সামনের মাসেই প্যারিসের দলটির সাথে যোগ দিবে ব্রাজিলের এই ভবিষ্যত তারকা।
![]() |
| ব্রাজিলিয়ান তরুন তুর্কী লুকাস বেরাল্ডো ছবি: ইন্টারনেট |
ব্রাজিলিয়ান লীগের অন্যতম প্রতিভাবান ডিফেন্ডারদের একজন হলো লুকাস বেরাল্ডো। সাও পাওলোর হয়ে খেলা বেরাল্ডো ছিলো ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোর নিয়মিত মুখ, একাধিকবার সামলেছেন অধিনায়কের দায়িত্ব। থিয়াগো সিলভার মতো ডিফেন্সিভ স্কিল, নেতৃত্বগুণ থাকায় তাকে বলা হয় ব্রাজিলের পরবর্তী থিয়াগো সিলভা। তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ হয়েছে একাধিক ইউরোপীয়ান জায়ান্ট, তার জন্য বিড করেছে লিভারপুল-চেলসি ও পিএসজির মতো বড় ক্লাবগুলো। তবে শেষপর্যন্ত বেরাল্ডো রাজি হয়েছে পিএসজির অফারে, রেকর্ড ২৪০ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে প্যারিসের ক্লাবটি। যে ক্লাবে এর আগে থিয়াগো সিলভা, নেইমার ও বর্তমানে মার্কুইনহোস খেলে থাকে। বেরাল্ডো দুদার্ন্ত বল উইনিং সেন্টারব্যাক, সদ্য শেষ হওয়া ব্রাজিলিয়ান লীগে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ প্রতি ৬ টা করে বল রিকোভার করেছে সে । এছাড়া আছে প্রতি ম্যাচে প্রায় ৪ টি করে ক্লিয়ারেন্স, শতকরা ৮৯ শতাংশ সঠিক পাস দেওয়ার রেকর্ড যেটা নিজেদের হাফে ৯৩ শতাংশ পর্যন্ত সঠিক থাকে। পুরো মৌসুম জুড়ে মাত্র একবার ভুল করা ফুটবলারের জন্য দামটা যে খুব বেশি নয় সেটা সবাই এক বাক্যে মানবে। মোট ২৪ টি ম্যাচ খেলে ৯ বার রেখেছে ক্লিনশীট, ৩ বার হয়েছে সপ্তাহসেরা খেলোয়াড়। লুকাস বেরাল্ডো যেনো থিয়াগো সিলভার কার্বন কপি তাই তো পিএসজি এতো টাকা খরচ করেছে এই ব্রাজিলিয়ানের জন্য।