আইপিএলের নিলাম থেকে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি রুপিতে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। যার ফলে ২০২৪ সালে ধোনির অধীনে মাঠ মাতাতে দেখা যাবে ‘কাটার-মাস্টার’ খ্যাত ফিজকে।
![]() |
| ধোনির বড় পরিকল্পনায় মুস্তাফিজ চেন্নাইয়ে ছবি: ইন্টারনেট |
| তিনি হবেন আইপিএলের আগামী আসরের একমাত্র বাংলাদেশী ক্রিকেটার এবং চেন্নাইয়ের ইতিহাসে প্রথম বাংলাদেশী ক্রিকেটার। |
Speeding down the Bangla coast!⚡
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর! 🦁💛 pic.twitter.com/VhbUrAQtCZ
ধোনি- ফিজের এক পুরানো সংঘর্ষের ঘটনা আছে। ২০১৫ সালে ভারত বাংলাদেশ সফরে আসে, সেখানে তিন ম্যাচের সিরিজে প্রথমবারের মতো ওয়ানডে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেকেই বাজিমাত করেছিলো ফিজ, ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
![]() |
| ২০১৫ সালের ধোনি ও ফিজের সংঘর্ষ ছবি: ইন্টারনেট |
মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই। প্রাইম টাইম পিছনে ফেলে এসেছেন, আগের মতো কাটার করতে পারছেন না। যে স্পেশালিটির জন্য পরিচিত সে ডেথ ওভারেও তিনি বেশ ছন্নছড়া। তাই অনেকে ধারণা করেছিলো এবারের নিলামে অবিক্রিত থেকে যাবেন তিনি। তাহলে চেন্নাই কেনো কিনলো ফিজকে?
চেন্নাইয়ের মুস্তাফিজকে কেনা ঝড়ে বক মারা নয়। অর্থাৎ টাকা বেঁচে গেছে বা স্কোয়াড পূরণ করতে হবে এমন ভাবনা থেকে কিনেছে এমনটা নয়। বরং বুঝেশুনে, শট অ্যানালাইসিস, ট্যাকটিক্যাল আনালাইসিস করে কিনেছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
![]() |
| ফিজের গুরুত্ব কোথায় চেন্নাই দলে? ছবি: ইন্টারনেট |
MUZZ-ART OF MADRAS! Welcome to the pride, Rahman! 🦁🥳 pic.twitter.com/9i9edXMA9T
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
চিপকের পিচে স্পিনরা রাজত্ব করে, বল শার্প টার্ন করে। এভারেজে রান হয় খুব কম, বোলাররা বিশেষ করে স্পিনাররা আর স্লোয়ার,কাটার করতে যে পেসাররা তারাই ভালো করে সেখানে। ঠিক এই কারণে ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো এতো সফল চেন্নাইয়ের হয়ে। মুস্তাফিজুর রহমান যদি পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায় নিশ্চিতভাবেই হতাশ করবেন না তিনি। লিজেন্ডারি ব্রাভোর জায়গা নিতে না পারলেও তার অভাব বুঝতে দিবে না বাংলাদেশী এই পেস সেনসেশন।
মুস্তাফিজুর রহমানের প্রতিভার কমতি ছিলো না কখনোই। তবে সময়ের সাথে সাথে তার ধার ক্রমশই কমেছে। জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ থেকে এখন মাঝেমাঝে সাইড বেঞ্চে বসে কাটাতে হয়ে তাকে। মহেন্দ্র সিং ধোনির মতো ক্ষুরধার মস্তিষ্কের একজন অধিনায়কের অধীনে ফিজ আবারো ফিরতে পারেন। ধোনির সঠিক দিকনির্দেশনায় ফিজ ফিরে পেতে পারেন ফেলে আসা প্রাইম, আবারো হয়ে উঠতে পারেন পুরানো কাটার-মাস্টার। এখন শুধুই ফিজকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষায়, খুব করে দেখতে চাই চিপকে ফিজের কাটার..