এন্ড্রিক ফিলিপেকে বলা হয় নেইমার পরবর্তী ব্রাজিলের সবথেকে সেরা প্রতিভাবান ফুটবলার। কথাটা যে শুধু মুখের নয় বরং মাঠেরও তার প্রমাণ একাধিকবারই পেয়েছে দর্শক ভক্তরা। ১৭ বছর বয়সে খেলছেন সিনিয়র লেভেলের ফুটবল। গতি, ড্রিবলিং আর অনন্য স্কিলের দ্বারা মুগ্ধতা ছড়িয়েছে ব্রাজিল ফুটবলে।
![]() |
| নেইমারের রেকর্ডে এন্ড্রিকের ভাগ |
17-year-old Endrick's 10th Brasileiro goal of the season was a beauty. 🤩 pic.twitter.com/VtVxvc4C1C
— CBS Sports Golazo ⚽️ (@CBSSportsGolazo) November 30, 2023
পালমেইরাস চলতি মৌসুমে যে উড়ছে তার পিছনে অন্যতম ভূমিকা ১৭ বছর বয়সী এন্ড্রিকের। এই স্ট্রাইকার শুধু লীগেই গোল করেছে মোট ১০ টি, ২৯ ম্যাচের মধ্যে যেখানে মাত্র ১৬ টিতে শুরু করা হয়েছে তার। ১৭ বছর বয়সে ব্রাজিলের লীগে ১০ গোল করা আরেক খেলোয়াড় ব্রাজিল জাতীয় দলের সুপারস্টার নেইমার জুনিয়র। ২০০৯ সালে নেইমার সান্তোসের হয়ে এই কীর্তি গড়েছিলো। এজন্যই হয়তো এন্ড্রিককে বলা হচ্ছে নেইমার পরবর্তী ব্রাজিলের সেরা প্রতিভাবান ফুটবলার।
১০ টি গোল করলেও এন্ড্রিকের নামের পাশে নেই কোন অ্যাসিস্ট, এজন্য অবশ্য তার দোষ খুবই কম। ২.১৫ এক্সপ্রেক্টেড অ্যাসিস্ট নিয়েও শুধু সতীর্থদের গোল মিসের মহড়ার কারণে এন্ড্রিকের এই প্রাপ্তি শূন্য।
ব্রাজিলের বর্তমান সময়ের সেরা এই ট্যালেন্ট আগামী বছর যোগ দিতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। আগেই তার জন্য পালমেইরাসের সাথে চুক্তি করে রেখেছিলো লস ব্লাংকোসরা। ভিনি-রদ্রিগোর সাথে নতুন ব্রাজিলিয়ান প্রতিভার সংযুক্তিতে দলটি হয়ে উঠবে আরো ভয়ংকর।