ব্রাজিল ফুটবল দল বর্তমানে রয়েছে অকূল পাথারে! টানা হারে দলটির অবস্থা বেগতিক, ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েও দেখা দিয়েছে সংশয়। গত অক্টোবর মাস থেকে জয়হীন দিনিজ বাহিনী৷ এ সময়ে চার ম্যাচ খেলে তিনটিতে হেরেছে হলুদ জার্সিধারীরা, আরেকটি ম্যাচ হয়েছে ড্র। উরুগুয়ের বিপক্ষে হার দিয়ে খারাপ দিনের শুরু, নেইমারবিহীন ব্রাজিল চলতি মাসে হেরেছে কলিম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে। নভেম্বরের প্রথম ম্যাচে লুইস দিয়াজের জোড়া গোলে ২-১ এ বিধ্বস্ত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচ জুড়ে এগিয়ে থাকা দলটা মাত্র ৪ মিনিটের ব্যবধানে হেরে বসে সেদিন। পরের ম্যাচে আর্জেন্টিনার সাথে আরো ভালো ফুটবল খেলেও জয়ের মুখ দেখে নি সেলেসাওরা। আক্রমনের পর আক্রমন করেও গোল শূন্য ছিলো মার্টিন্নেলিরা। নিকোলাস ওতামেন্দির একমাত্র গোলে জয় নিয়ে ফিরে আর্জেন্টিনা। ৬ ম্যাচ খেলে ৭ পয়ণ্ট নিয় ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকছে, আছে ৬ নম্বরে।
![]() |
| ব্রাজিলের পরবর্তী ম্যাচের সূচি |
চলতি বছরে আর্জেন্টিনার সাথে ম্যাচটি ছিলো তাদের শেষ খেলা। পরের বছর, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আবারো বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। তবে তার আগে মার্চ মাসে দুটি খেলা নিশ্চিত হয়েছে তাদের। দুই ইউরোপীয়ান জায়ান্টের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। মার্চের ১৯ তারিখে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের মুখোমুখি হবে ভিনি-রদ্রিগোরা। যে ম্যাচটি বর্ণবাদের বিরুদ্ধে লড়ার জন্য আগে থেকেই নিশ্চিত করেছিলো দুই দেশের ফুটবল বোর্ড। এর ৪ দিন পর ২৩শে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল, বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএনসহ একাধিক মিডিয়া। খেলাটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে। এই দুই ম্যাচ দিয়ে ব্রাজিলে শেষ হবে ফার্নান্দো দিনিজ অধ্যায়, তার শেষটা ব্রাজিল রাঙাতে চাইবে জয় দিয়ে । তবে ব্রাজিল এইসময়ে পাবে না নেইমার জুনিয়রের সার্ভিস, ইঞ্জুরি কাটিয়ে তখনো ফিরতে পারবে না ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে ততদিনে একাধিক নতুন খেলোয়াড় যুক্ত হবে ব্রাজিলের স্কোয়াডে।